নোটিশ :

No notices available

নোটিশ বোর্ড :

নরিল্যা কলেজে ২০২৬-২০২৭  সেশনে ভর্তি চলছে ।

অধ্যক্ষের বানী

পিতামাতা হলো সন্তানদের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম শিক্ষক এবং পরিবার সবচেয়ে বড় বিদ্যাপীঠ। শিক্ষা প্রতিষ্ঠান হল মেধা ও প্রতিভা বিকাশের অন্যতম স্থান। সেই বিকাশের অন্যতম কারিগর হল শিক্ষক। শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞান বিজ্ঞান, খেলাধুলা ও সংস্কৃতি চর্চার কল্যাণেই মনুষ্যত্ব ও মেধার সম্প্রসারণ ঘটে। আর মেধার সম্প্রসারণ ঘটাতে পারলেই জাগরণ ঘটে একটি জাতির। একটি দেশকে উন্নতির শিখরে পৌছাতে হলে জাতিকে গড়ে তুলতে হবে শিক্ষিত করে। সময়ের বিবর্তনের সাথে সাথে পরিবর্তন ঘটেছে শিক্ষাক্ষেত্রেও। বর্তমান সরকারের সময়ে শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক অগ্রগতি সাধিত হবে বলে আমি মনে করি। আধুনিক জ্ঞান-বিজ্ঞানের ফলে প্রযুক্তি আজ আকাশছোঁয়া। একবিংশ শতাব্দীর বড় চ্যালেঞ্জ হচ্ছে তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধ করে গড়ে তোলা। এরই আলোকে বর্তমান সরকারের বৈষম্য হীন সমাজ বিনির্মানের স্বপ্ন বাস্তবায়নে ধনবাড়ী উপজেলার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নরিল্যা মহাবিদ্যালয় পরিবারও বদ্ধ পরিকর। সরকারের লক্ষ্য পূরণে ইতিমধ্যেই শ্রেণি কক্ষে প্রজেক্টর ও ল্যাপটপের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ডিজিটাল পদ্ধতিতে পাঠদান প্রক্রিয়া চালু করা হয়েছে। এছাড়া ICT আধুনিক ডিজিটাল ল্যাব, বিজ্ঞান ক্লাব, রোভার-স্কাউট প্রতিষ্ঠা করা হয়েছে। এছাড়াও খেলাধুলা ও সাহিত্য সংস্কৃতি চর্চা অব্যাহত রয়েছে। পরিবেশগত শৃঙ্খলা নিশ্চিত করণে প্রতিষ্ঠানকে ক্লোজ সার্কিট ক্যামেরার আওতাভুক্ত করা হয়েছে। অনলাইন ব্যাংকিং সহ তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে ডায়নামিক ওয়েবসাইট চালু করা হয়েছে। এখন থেকে আমাদের ছাত্র/ছাত্রী, অভিভাবক ও শিক্ষক/শিক্ষিকা তাদের সকল তথ্য ঘরে বসেই ওয়েব সাইট থেকে পেয়ে যাবেন। এ ওয়েবসাইটটিতে যে তথ্য ও উপাত্ত থাকবে তা অবাধ তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করবে। এর ফলে একদিকে আমরা ইনফরমেশন হাইওয়ে উঠতে সক্ষম হব। পাশাপাশি আমাদের কাজে স্বচ্ছতা, গতিশীলতা, জবাবদিহিতা সেবার মান বৃদ্ধি পাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

 

আমি অত্র প্রতিষ্ঠানের সাফল্য ও মান সম্পন্ন শিক্ষা নিশ্চিত করণে সরকারের পাশাপাশি এলাকার শিক্ষানুরাগী ব্যক্তি ও আপামর জনসাধারণের সার্বিক সাহায্য ও সহযোগিতা কামনা করছি। এ কলেজের উত্তরোত্তর সাফল্য ও শ্রীবৃদ্ধি ঘটুক, মহান সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করছি।   

আমাদের মিশন

Our mission is to empower students through holistic education that emphasizes academic excellence, critical thinking, creativity, and ethical leadership. We are committed to providing a safe and supportive environment where diversity is celebrated, innovation is encouraged, and every learner is valued. By fostering partnerships among students, parents, staff, and the broader community, we aim to inspire lifelong learning, resilience, and a commitment to making a positive difference in the world.

আমাদের ভিশন

Our vision is to create an inclusive and nurturing educational environment where every student can realize their full potential. We aspire to be a leader in transformative education, equipping students with the knowledge, skills, and values necessary to contribute meaningfully to a rapidly changing world. We envision a future where our graduates are not only academically accomplished but also socially responsible global citizens.